নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধুরইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন সরকারের মমতাময়ী মা মাজেদা বেগম ইন্তেকাল করেছেন(ইন্না——রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখেছেন। আগামীকাল রোববার সকাল ৯টায় তাঁর নিজ গ্রাম ধুরইলে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এমপি মিলন এর শোক
রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধুরইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন সরকারের মমতাময়ী মা মাজেদা বেগম এর ইন্তেকালে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। শোকবার্তায় তিনি বলেন, কাজিম উদ্দিন এর মা একজন পরহেজগার ও পরোপোকারী নারী ছিলেন। তিনি এলাকার সবার নিকট গ্রহনযোগ্য ও সম্মানের ছিলেন। তাঁকেও নিজের ছেলের মত অনেক ভালবাসতেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি আবারও গভীর সমবেদনা জানান। সেইসাথে আল্লাহতায়ালা যেন তাঁকে সর্বোচ্চ বেহেস্ত দান করেন, তার জন্য তিনি দোয়া করেন।