সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি নেতা শামীম এর ডাক্তারী পড়ুয়া কন্যা শর্মিলার ইন্তেকাল

  • প্রকাশ সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার ডাক্তারী পড়ুয়া কন্যা আনিকা শার্মিলা ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ২০বছর। শর্মিলা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ৩ মার্চ মঙ্গলবার ক্লাশ শেষ করে রিক্সাযোগে কাশিয়াডাঙ্গা নিজ বাড়ি ফেরার পথে মোল্লাপাড়াস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা মারে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

জনগণ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা খারাপ হলে পরের দিন হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে যান বলে জানান তার পিতা শামীম রেজা। তিনি আরো বলেন, ঢাকায় নিয়ে আগারগাঁয়ের জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছিলো। কিন্তু মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সবাইকে কাঁদিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে নিজ বাড়ীসহ এলাকায় চলছে শোকের মাতম। শর্মিলার মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা বার বার শোকে মুর্ছা যাচ্ছে। বুধবার বাদ যোহর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে কাশিয়াডাঙ্গা সিটিগেট গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবী আমির ডাক্তার জাহাঙ্গীর, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার,ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট ও মুক্তার হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও আব্দুল মান্নাফ মুন্নাফ।

আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহীদ হাজী, যুবদল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম সাহেব, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও রেজাউল করিমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতকর্মী, আত্মীয়স্বজন, সহপাঠী, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin