বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিএনপি নেতা হসরত মোহানী’র ইন্তেকাল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হসরত মোহানী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয় ইন্তেকাল করেন(ইন্না—–রাজিউন)। এ সময়ে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয়কমিটির সাবেক অর্থ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব মরুহুমের নামাযে জানাযা মহানগরীর সাহেববাজার বড় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে হেতেন খাঁ গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ, মরহুমের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপি’র শোক
রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হসরত মোহানী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয় ইন্তেকাল করেন(ইন্না—–রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদ মামুনসহ সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
শোক বার্তায় আহ্বায়ক বলেন, হসরত মোহানী একজন বিএনপি’র নিবেদিত প্রাণ ছিলেন। তিনি জেল জুলুম সহ্য করে দলের এবং জনগণের সেবা করে গেছেন। স্বৈরাচার খুনি হাসিনা সরকারের আমলে তিনি জেল, জুরুল ও অনেক নির্যাতন সহ্য করেছেন। তাঁর এই প্রয়ানে মহানগর বিএনপির অনেক ক্ষতি হলো। তিান আবারও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin