বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিএনপি সকল ধর্মের স্ব-অবস্থানে বিশ^াস করে: মিনু

  • প্রকাশ সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। কারণ এই রাষ্ট্রে যারা বসবাস করেন তারা সবাই এদেশের নাগরীক। এখানে সংখ্যা গুরু ও লঘু বলে কোন শব্দ নাই। সবাই মিলে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের উন্নয়ন করতে হবে। কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। শনিবার রাতের অর্ধেক পর্যন্ত নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় পূজামণ্ডপ পরিদর্শন কালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে। নিরাপদে ধর্ম পালন করতে পারে। এখন বিএনপি ক্ষমতায় না থাকলেও এবারের দূর্গোৎসব যেন সুন্দরভাবে সোনাতন ধমের মানুষ পালন করতে পারে তার সর্বাধিক ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় কমিটি গঠন করা হয়েছে। তারা আইন শৃংখলাবাহিনীর পশাপাশি নিরাপত্তার কাজ করছেন। নিরাপত্তা জোরদার থাকায় এবার রাজশাহী মহানগরীর কোথাও কোন দূর্ঘটনা বা প্রতিমা ভাঙ্গচুরের ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেন তিনি। প্রতিমা বিসর্জন পর্যন্ত এই ধরা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর কিনু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক নাজির ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও হিন্দু নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin