নিজস্ব প্রতিবেদক: বিএনপি সর্বাদ মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বলা হয়, দেশের সব ধরনের অনুদান ও সহায়তার কৃতিত্ব এককভাবে নেওয়ার চেষ্টা চলছে। কৃষি ঋণ মওকুফ কিংবা ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থ সহায়তার মতো উদ্যোগগুলোর কার্যকারিতা নিয়েও কথা বলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলায় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দু:স্থ ও গরীব জনগণের মাঝে মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
এ সময় তিনি তাদের নিজস্ব রাজনৈতিক রূপরেখা তুলে ধরে বলেন, অবক্ষয় ও বিচ্যুতি থেকে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে জনগণের সামনে ৩১ দফা রাষ্ট্র মেরামতের প্রস্তাব পেশ করা হয়। এই সংস্কার প্রস্তাবের মধ্যে সাধারণ মানুষ, বিশেষ করে মা-বোনদের অধিকার রক্ষার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব, সেবায়েত ও পুরোহিতসহ সকল ধর্মীয় প্রতিনিধিদের জন্য বিশেষ সম্মানী ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং সাধারণ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এর সঠিক ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বক্তব্যে স্বাধীনতার ঘোষক, সততার প্রতীক এবং ১৯ দফা কর্মসূচির প্রণেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং “মাদার অফ ডেমোক্রেসি” ও নারী জাগরণের অগ্রদূত বেগম খালেদা জিয়া-র অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা করে তিনি বলেন, গত ২৫শে ডিসেম্বর, ২০২৫ তারিখে দেশে ফিরে বর্তমান প্রধানমন্ত্রী তারক রহমানের আবেগঘন মুহূর্তের কথা উল্লেখ তিনি। তিনি দেশে ফিরেই অসুস্থ মায়ের কাছে না গিয়ে সরাসরি জনগণের মাঝে উপস্থিত হয়েছিলেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। ‘আই হ্যাভ এ প্ল্যান’ শীর্ষক দর্শনের মাধ্যমে দেশের মানুষকে কর্মক্ষম ও জনসম্পদে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান এমপি মিলন। পরে মোহনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে মোট ৯৬ জন সাধারণ মানুষের মাঝে মোট পাঁচ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। শেষে তিনিদেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মোহনপুর উপজেলা হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন,সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজীম উদ্দিন সরকার, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান। এছাড়াও মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌর সকল পর্যায়ের কর্মকতা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।