শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত’র খাবার ও নগদ অর্থ বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৯০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহিন শওকত এর সৌজন্যে সোমবার দুপুর ৩টার দিকে নগরীর বিভিন্ন মোড়ে দু:স্থ ও অসহায় এবং পথচারীদের মধ্যে খাবার ও নগদ অর্থ বিতরণ করেন। মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এঁর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, আমিনুল হক মিন্টু, জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আল-আমিন সরকার টিটু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডেিকা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর তারেক বীন খালেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ আরফিন কনকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin