নিজস্ব প্রতিবেদক: পতিত সরকারের দোসররা নানা ভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সিন্ডিকেট করে দেশের ব্যবসা বানিজ্য ধ্বংস করার চেষ্টা করছে, তেমনি পার্শবর্তী দেশেকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীর করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
বুধবার কুষ্টিয়া জেলা বিএনপি’র আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন শৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে, পতিত ফ্যাসিবাদী ও তার দোসরদের নানা মুখি ষড়যন্ত্র রুখে দিতে এবং দ্রুত জতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবীতে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, ৯১, ৯৬ এ তত্ববধায়ক সরকারের অধীনে ৩ মাসের মধ্যে নির্বাচন হয়েছিলো। সেই পথেই হাটতে হবে। ড. ইউনুস কে সমর্থন করি, কিন্তু যাদেরকে নিয়ে রাষ্ট্র চালাচ্ছেন তাদের জন্য জনপ্রিয়তা কমেছে উল্লেখ কওে তিনি আরো বলেন, বিএনপি আগামীদিনে বাংলাদেশের অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করতে বদ্ধ পরিকর। তিনি বলেন, আওয়ামী সিন্ডিকেট ভাঙ্গতে হবে। এটা ভাঙ্গলে নিত্য পণ্যেরএজন্য আগামী দিনে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুুক্তিযোদ্ধা অধ্যপাক শহিদুল ইসলাম, সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন।
কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এর সঞ্চালনায় সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবন্দ উপস্থিত ছিলেন।