সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: ঈশা

  • প্রকাশ সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতা খুব লোভনীয় বিষয়। বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসে আর ক্ষমতা ছাড়তে চাচ্ছেনা। সংস্কারের নামে নির্বাচন দিতে কালক্ষেপন শুরু করেছে। তারা বিলাসবহুল জীবন যাপন করা শুরু করেছে। তিনি আরো বলেন, বিএনপি নিয়ে বিভিন্ন দল ও বর্তমান সরকার নানা ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে পথ অত্যন্ত কঠিন করে তুলছে। এজন্য আগামী সংসদ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

বুধবার বিকেলে বিএনপি রাজশাহী মহানগরীর অধিনস্থ ১৯নং ওয়ার্ড (দক্ষিণ) এর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। তিনি আরো সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা বাদ দিতে হবে। কারন বাংলাদেশের সংস্কার চলমান। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংস্কার করে গেছেন। এখন নতুন করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার করছেন। আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার আবারও সংস্কার শুরু করবে। এজন্য তার কালক্ষেপন নয় দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমা দিয়ে নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার আহ্বান জানানা তিনি। সেইসাথে সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

১৯নং ওয়ার্ড (দক্ষিণ) বিএনপি, রাজশাহী মহানগরের আয়োজনে চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাহিজুল হক ফাহির সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুল ইসলাম জনির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন ও কাশিয়াডাঙ্গা বিএনপি’র সদস্য সদস্য সচিব মজিউল আহসান হিমেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin