সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপিতে চাঁদাবাজ ও দখলবাজের কোন ঠাঁই নাই: মিলন

  • প্রকাশ সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেগম জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেন, আগামী বছরের ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নির্বাচনের জন্য,বিশেষ করে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য দেশের মানুষ দীর্ঘ সতের বছর ধরে অপেক্ষা করে আছে। এই সতের বছরে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বহু মানুষ শহীদ ও মৃতুবরণ করেছেন। অনেকেই পঙ্গুত্ব ও কারাবরণ করেছে। এছাড়াও অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে।

শিক্ষিত বেকার যুবকদের চাকরী হয়নি বলে রোববার সকাল ৭টায় পারিলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংস্কারের ৩১দফা বাস্তবায়নের লক্ষে খরখড়ি বাজারে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মিলন।

তিনি বলেন, পতিত সরকারের সময়ে দেশের মধ্যে কোন নিরাপত্তা ও গণতন্ত্র ছিলোনা। গত বছরের ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দেশে নির্বাচনের একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর তাঁর নিজ ভূমিতে প্রত্যাবর্তন করেছেন। আজকে বাংলাদেশের মানুষের নিকট অনেক কিছু স্পষ্ট হয়ে গেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে উল্লেখ করেন তিনি। তিনি বেগম খালেদা জিয়ার জন্য ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার নিকট দোয়া প্রার্থনা করেন। আল্লাহ তায়ালা যেন দ্রুত তাঁর সুস্থতা কামনা করেন বলে উল্লেখ করেন তিনি।

মিলন আরো বলেন, গত ২০ তারিখ তিনি মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। আজ সোমবার তারা জমা দেবেন। ফরম জমা দেয়ার সময় নেতৃবৃন্দদের জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি। তিনি সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেন চলার আহ্বান জানান। সেইসাথে ধানের শীষের পক্ষে কোন প্রকার মিছিল না দেয়ার পরামর্শ দেন। আজকে ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নেতার নির্দেশ কোন প্রকার প্রতিহিংসাপরায়ন হওয়া যাবেনা। প্রতিশোধ নেয়া হবেনা, গণতন্ত্র রক্ষা ও ন্যায়পরায়নতার সাথে বাংলাদেশে বিনির্মান করতে চান। ভুলুণ্ঠিত গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করতে চান।

তিনি বলেন, ডিসি অফিসের সামনে কিংবা অন্যকোন স্থানে ধানের শীষের পক্ষে কোন প্রকার স্লোগান ও মিছিল করা যাবেনা। আজকের জমায়েত হবে আগামী মাসের ২২ তারিখ থেকে প্রচারণার প্রস্তুতিমূলক জমায়েত। তিনি সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিএনপি আগামীতে দেশ সেবার সুযোগ পেলে নারীদের জন্য ফ্যামেলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, বেকার সমস্যা দূলীকরণ, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার ও কর্মমূখী শিক্ষা চালুসহ নানাবিধ উন্নয়ন করা হবে। সেইসাথে ধর্ম নিয়ে রাজনীতি করা থেকে একটি বিশেষ দলকে আহ্বান জানান। শেষে তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য শেষ করেন।

এদিকে সামবেশের পূর্বে সকাল ৭টা থেকে প্রায় দুই ঘন্টাব্যাপি খড়খড়ি বাজারে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে রাষ্ট্র সংস্কারের ৩১দফা লিফলেট জনগণের মধ্যে প্রদান করেন এবং এই লিফলেট সম্পর্কে তাদের অবহিত করেন। এসময়ে অত্র বাজারে ঈদের ন্যায় উৎসবের সৃষ্টি হয়। দোকানদার, পথচারী ও যানবাহন চালকগণ ধানের শীষে ভোট প্রদানের প্রতিশ্রুতি দেন। সেইসাথে তারা এডভোকেট শফিকুল হক মিলনকে সাদরে গ্রহন করেন এবং বিএনপির পক্ষে থাকার কথা বলেন তারা।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি পবা উপজেলা শাখার সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মখলেসুর রহমান রেন্টু, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম শফিক, যুবদল নেতা ও পারিলা ইউপি সদস্য আবুল কাশেম, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ, পারিলা ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক কাউসার আলী, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব ও দাউকান্দি সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবীবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin