নিজস্ব প্রতিবেদক: দেশ গঠনে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৪টার বানেশ্বর শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বানেশ্বর ইউনিয়ন বিএনপি আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি আহবায়ক আবু সাঈদ চাঁদ। বানেশ্বর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক হযরত সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল এর সদস্য মাহমুদা হাবীবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মহিলাদলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালি, সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন, পুঠিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব এন্তাজুল হক বাবু, বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদসহ বিশিষ্ট ব্যবসায়ী রাসেল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন বানেশ্বর ইউনিয়ন সাবেক ইউ.পি সদস্য আব্দুল আজিজ।
উপস্থিত অতিথিগণ বলেন, সরকার সংস্কার সংস্কার করে গলা ফাটিয়ে দিচ্ছে। কিন্তু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই রাষ্ট্র সংস্কারের জন্য ৩১দফা দিয়েছেন। এই সকল দফায় রাষ্ট্র সংস্কারের সকল উপাদান রয়েছে। এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। কারণ সংস্কার হচ্ছে চলমনা প্রক্রিয়া। আর একটি দেশের মুল সংস্কার করতে পারে নির্বাচিত সরকার।
তারা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি নয়া দলের উপরে নির্ভর করে দেশে সংস্কারের কাজ করছে। এই দল বিএনপিকে নিয়ে কুরুচিপুর্ন কথা বলছে। এটা বিএনপি সহ্য করবেনা। তারা সবাই দ্রুত নির্বাচনের দাবী জানান। দ্রুত সময়ে নির্বাচন না দিলে বিএনপি আবারও মাঠে নামবে বলে উল্লেখ করেন তারা।