নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা পার্কে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে নির্বাচনে ওছমান আলী গোলাপ ফুল মার্কা নিয়ে প্রতিদন্দিতা করে আবুল কালামকে পরাজিত করে সভাপতি এবং রবিউল ইসলাম ছাতা প্রতিক নিয়ে আ.ন.ম সামসুর রহমানকে(মিন্টু) পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদন্দিতা করে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাহফুজুল হাসনাইন হিকোল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান ফ্লাওয়ার, শরীফ উদ্দিন মুন্সি, ফজলুল করিম ও মনিরুজ্জামান মনির। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকাল ১০টা থেকে সাধারণ সভা শুরু হয়। এরপর দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। জেলার সকল থানা, ইউনিয়ন ও পৌরসভার থেকে আগত মোট ৮৯জন ভোটার তাদের ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হয় বলে জানান তিনি।