নিজস্ব প্রতিবেদক: গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান (এনডিসি) কে বিদায় সংবর্ধনা দিয়েছে বিএমডিএ পরিবার। বৃহস্পতিবার বিকেলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর আয়োজনে প্রধান কার্যালয় ক্যাম্পাস মাঠে বিএমডিএ‘র সকল কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিততে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ‘র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম। অনুষ্ঠানে বক্তারা বিদায় নির্বাহী পরিচালকের কর্মদক্ষতা, সততা, নেতৃত্বগুণ এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত থেকে বলেন, বিদায়ী নির্বাহী পরিচালক দায়িত্ব পালনকালে বরেন্দ্র অঞ্চলের কৃষি, সেচব্যবস্থা, পানি ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে, যা বিএমডিএ‘র অপ্রযাত্রাকে আরও গতিশীল করেছে। একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা, দূরদর্শী নেতৃত্ব এবং মানবিক আচরণ সহকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক সুখ-সমৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।
বিদায়ী নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক, সহযোগিতা ও ভালোবাসা আমাকে দায়িত্ব পালনে অনুপ্রানিত করেছে। বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচ উন্নয়নের কাজ করার সুযোগ তাঁর কর্মজীবনের অন্যতম মূল্যবান অভিজ্ঞতা। তিনি যেখানেই থাকেননা কেন তিনি সব সময় চেষ্টা করবেন এই বরেন্দ্র অঞ্চলের মানুষের পাশে থাকার। তিনি তাঁর জন্য দোয়া প্রার্থনা কওে বলেন, তিনি যেন নতুন কর্মস্থলেও দেশের উন্নয়নে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করতে পারেন।
সভাপত্বির বক্তব্যে ড. আবুল কাসেম বলেন, বিএমডিএ‘র নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান স্যারের নেতৃত্বে বিএমডিএ‘র কার্যক্রম আরও গতিশীল হয়েছে। তিনি একজন দক্ষ, সৎ ও মানবিক কর্মকর্তা হিসেবে সবার কাছে শ্রদ্ধার পাত্র। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জন্য গর্বের বিষয় তাঁর পদোন্নতি। নতুন দায়িত্বেও তিনি সফলতার সাথে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন বলে তাঁরা বিশ্বাস করেন।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিএ‘র তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, আব্দুল লতিফ, শিবির আহমেদ, কুদরত-ই-ইলাহি, জিন্নুরাইন খান, হাবিবুর রহমান খান, রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সৈয়দ জিল্লুর বারী, আতিকুর রহমান, হারুন-অর-রশিদ, সানজিদা খানম মলি, রাজ(২০৮৮) সিবিএ সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক।
এছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকে এনডিসিকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও ফুলেল তোড়া তুলে দেন বিএমডিএ‘র পরিবারের পক্ষ থেকে সহকর্মীরা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএমডিএ‘র উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবিন্দ। সকলে বিদায়ী নির্বাহী পরিচালকের সুস্বাস্থ্য, দীঘায়ু ও নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই ২০২৬ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জেতী প্রু এর স্বাক্ষরিত আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি (অতিরিক্ত সচিব) জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করেন।