নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য যোগদান করেছেন নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব)। সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক এর সাথে মতবিনিময় বিনিময় করেন বিএমডিএ’র কর্মকর্তাগণ । বুধবার রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএমডিএ‘র আয়োজনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার বিদায় কৃত নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব) এর কাছে থেকে দায়িত্ব গ্রহন করেন নবনিযুক্ত নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব)।
পরিচিত সভায় উপস্থিত ছিলেন বিএমডিএ‘র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, বিএমডিএ‘র সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, নাজিরুল ইসলাম, এটিএম মাহফুজুর রহমান, জিন্নুরাইন খান ও শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, সৈয়দ জিল্লুর বারী, মোস্তাফিজুর রহমান, সানজিদা খানম মলি, মতিউর রহমান, তোফাজ্জল আলী সরকার, ও এনামুল কাদিরসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী, উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে আবুল হায়াত মো: রফিক যুগ্মসচিব এর স্বাক্ষরিত অবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব-২০৩৪৯) জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে কৃষি মন্ত্রনালয় এর অধীনস্থ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে পদায়ন করা হয়।