বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএমডিএ’র স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

  • প্রকাশ সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের ৫৩তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। রোববার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় রাজশাহী বরেন্দ্র ভবনে ও সকল জোন ও রিজিয়ন অফিসে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিবসটি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন ও রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশীদের উপস্থিতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা।

পরে বিএমডিএ সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ত্রিশ লক্ষ শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারবর্গ ও ত্রিশ লক্ষ শহীদদের আত্মার মাগফিতার কামনা করে দোয়া করা হয়। এরপর ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনীর নিয়ে একটি ডকুমেন্টরি আলোকচিত্রর মাধ্যমে প্রদর্শন করা হয়।

বিএমডিএ এর নির্বাহী পরিচালক আব্দুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, আবুল কাসেম , তত্বাবধায়ক প্রকৌশলী ও সচিব এটিএম মাহফুজুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, নাজিরুল ইসলাম, আব্দুল লতিফ, শহীদুর রহমান, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, প্রকল্প পরিচালক এটিএম রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা, বিএমডিএ কর্মচারী লীগ রাজ-৩০৪২ সিবিএ সভাপতি মেসবাউল হক, অর্থ সম্পাদক মামুন হোসেন, বিএমডিএ কর্মচারী ইউনিয়ন রাজ-১৫০০ এর সভাপতি আব্দুস সাত্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরুল কায়েসসহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin