বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিজয় দিবসে ১৪নং ওয়ার্ডে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৫০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা ও বিকেলে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে শনিবার বিকেল ৪টায় নগরীর ডাবতলা মোড় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিল ও অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার।

প্রধান অতিথি বক্তব্যে আনার বলেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ও ডিজিটাল বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার ঘোষনা দিয়েছেন। সে লক্ষে তিনি সকল ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

নতুন প্রজন্মকে বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের হাল ধরা এবং দেশীয় সংস্কৃতি চর্চা করতে ও সংস্কৃতির প্রচার-প্রসারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেইসাথে বাংলাদেশেল স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানার জন্য নতুন প্রজন্মকে পরামর্শ দেন প্রধান অতিথি। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুমতি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অঞ্জনা বেগম, ১৪নং ওয়ার্ড পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ডাবলু ও লিয়াকত আলী কুমকুম ও সমাজ সেবক বাবুল আক্তার। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোকন মাসুম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin