বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর ভাটাপাড়ায় ঐতিহ্যবাহী অগ্রদুত ক্লাবের আয়োজনে ক্রীড়া, যেমন খুশি তেমন সাজো ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রদুত ক্লাবের সভাপতি নাসির উদ্দিন শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদ, ক্রীড়ামোদি শরীফুল ইসলাম অপু, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি ও মজিবুর রহমান মোহন।

এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অগ্রদুত ক্লাবের সহ-সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক ইন্তাজ জামিন দিপন ও সাংগঠনিক সম্পাদক জাকীর হোসেন সঞ্জুসহ অত্র ক্লাবের অনান্য সদস্যগণ এবং এলাকাবাসী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভাটাপাড়ার ঐতিহ্যবাহী অগ্রদুত ক্লাব সর্বদা সব ধরনের খেলার আয়োজন করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর দিনব্যাপি ক্রীড়াসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে। অত্র প্রতিযোগিতায় এলাকার ছেলে মেয়েরা অংশগ্রহন করে। শুক্রবার তার পুরস্কার বিতরণ করা হলো। এই ধারা আগামীতেও অয্যাহত থাকবে। সেইসাথে পূর্বেও ন্যায় সার্বিক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin