নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদন্দিতায় সভাপতি পদে নির্বাচিত হলেন আল-আমিন সরকার টিটু। ২২ আগস্ট শুক্রবার নির্বাচন কমিশনারগণ বিনা প্রতিদ্বন্দিতায় তাঁকে সভাপতি ঘোষণা করেন। এছাড়াও আরো ৫ জন নেতা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা মামুন নিশ্চিৎ করেন।
বিনা প্রতিদন্দিতায় আরো যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন- সহ-সাধারণ সম্পাদক পদে হেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আজিজুল রহমান, দপ্তর সম্পাদক পদে শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে কোরবান আলী ও অর্থ সম্পাদক পদে মোসাদ্দিকুর রহমান সাকিল। এই পদগুলোতে কেউ মনোনয়নপত্র উত্তোলন না করায় তারা বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হলেন।
এই নির্বাচনে মোট পদ সংখ্যা মোট ৯টি। এর মধ্যে ৬টি পদে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হওয়ার অবশিষ্ট রয়েছে আরো তিনটি পদ। এই সকল পদ সমুহে আগামী সেপ্টেম্বর মাসের ২তারিখ রোজ মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো- সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সড়ক সম্পাদক।
এ তিন পদে আগামী ২ সেপ্টেম্বর-২০২৫ ইং তারিখ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর আলুপট্টি এলাকায় পদ্মা কনভেনশন হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩০০জন ভোটার তাদের ব্যালেটের মাধ্যমে মতামত প্রদান করবেন। রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রি-বার্ষিক এ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন গোলাম মোস্তফা মামুন, ইফতেখারুল আলম ডনি ও রুকুনুজ্জামান আলম।
নব-নির্বাচিত সভাপতি আল-আমিন সরকার টিটু রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সংগঠনের স্বার্থে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তিনি যতদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ততদিন পর্যন্ত শ্রমিক ও মালিকের কোনো ভেদাভেদ থাকবে না। থাকবেনা কোনো বৈষম্য। সকলে মিলে সংগঠনকে এগিয়ে নেবেন এবং মালিক শ্রমিকদের পক্ষে সর্বদা কাজ করার অঙ্গিকার করেন তিনি। সেইসাথে আগামী ২ সেপ্টেম্বর ভোটারদের উপস্থিত হয়ে ভোট প্রদান করার আহ্বান জানান টিটু।