সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিপিজেএ রাজশাহী শাখার আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১ টার দিকে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিপিজেএ রাজশাহী শাখার আজীবন সদস্য ও উপদেষ্টা আব্দুল জাবীদ অপু, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিনিয়র ফটো জার্নালিস্ট ফরিদ আক্তার পরাগ ও আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক শহীদুল ইসলাম (দুখু)।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলী এহসান (তুহিন), সাবেক সহ-সভাপতি শাহিন খান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সামিউল ইসলাম (শামিম), অর্থ সম্পাদক মিলন শেখ, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল, আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক কমিটির সদস্য আজম খান, সদস্য আবু নুর মো. মুক্তার হোসেন ও সোহরাব হোসেন প্রমূখ।

উল্লেখ্য, বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ২৬তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। নগরীর কাদিরগঞ্জে অবস্থিত এসোসিয়েশনের নিজস্ব কাযালয়ে প্রথমবার বিপিজেএ রাজশাহী শাখার সকল ফটো জার্নালিস্টদের নিজ ক্যামেরায় তোলা গ্রামীণ-সামাজিক-প্রকৃতিক ও পুরোনো ঐতিহাসিক নিদর্শনসহ বিভিন্ন ধরণের ৭২টি আলোকচিত্র প্রদর্শন করা হয়। আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহনকারী সকল ফটো জার্নালিস্টদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin