নিজস্ব প্রতিবেদক: চার ফেব্রুয়ারী রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোসহ দশ দফা দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, সাবেক এমপি জাহান পান্না, আলী হোসেন, সদর উদ্দিন, শাহাদত হোসেন, রায়হানুল আলম রায়হান, শেখ মকবুল হোসেন, কামরুজ্জামান হেনা, মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, কৃষক দল কেদ্রীয় কমিটির যুগ্ম আহ্বয়ক মাহমুদা হাবিবা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটুসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।
সভাপতি বলেন, তিন ডিসেম্বর যেভাবে গণ সমাবেশ সফল করা হয়েছে। তেমনি করে চার ফেব্রুয়ারীর সমাবেশ সফল করতে সকল বাধা অতিক্রম করে সময়মত সমাবেশস্থলে আসার আহ্বান জানান তিনি। পরে তারা প্রচারণামূলক লিপলেট বিতরণ করেন।