বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিভিন্ন দাবীতে দিনের আলো হিজড়া সংঘের স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৬১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দিনের আলো হিজড়া সংঘের সদস্যরা রাজশাহী সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতার বিভিন্ন দাবী দাওয়া সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন। দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে শনিবার বিকেলে নগরীর পুলিশ লাইন ভেরিপাড়া নিজ বাসভবনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের কার্যকর পদক্ষেপ গ্রহনের লক্ষে সরকারী ভাবে সহযোগিতা করার জন্য এই স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন হিজড়া জনগোষ্ঠি প্রাচীনকাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে আসছে। তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি। এত কিছুর পরেও তারা অবহেলিত ও জনগণের নিকট ঘৃনারপাত্র। দিনের আলো হিজড়া সংঘ এই সকল মানুষের জীবনমান উন্নয়ন, এইচআইভি প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষাসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছেন। সেইসাথে বর্তমানে সরকারের নানা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করে চলেছে।

এ সকল কার্যক্রম পরিচালনার ফলস্বরুপ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৩ সালে হিজড়াদের স্বীকৃতি প্রদানসহ পৈত্রিক সম্পদে অংশিদারিত্ব নিশ্চিত করেছেন। এর পরেও তারা কর্মসংস্থান করতে না পেরে এখনো মানুষের নিকট হাত পাততে বাধ্য হচ্ছে। এই জনগোষ্ঠির সদস্যদের জীবনমান উন্নয়ন, চাকীর ব্যবস্থা, শিক্ষা, সংগঠনের জন্য জমি বরাদ্দ, বাসস্থানের ব্যবস্থা, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে সরকারের নিকট সহযোগিতা কামনা করেন।

সংসদ সদস্য তাদের কথা মন দিয়ে শোনেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী বরাবরে তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি দেন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারণ সম্পাদক সাগরিকা খান, কোষাধ্যক্ষ জুলি, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী মৌসুমী খাতুন, প্রোগ্রাম অফিসার রায়হানুল আলম রায়হান ও কোষাধ্যাক্ষ মোস্তাক আহম্মেদসহ অন্যান্য তৃতীয় লিঙ্গের জনগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin