নিজস্ব প্রতিবেদক: ‘অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি’ এই স্লোগান নিয়ে ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়। এ দিবসটি ১৯৯৬সাল থেকে পালিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবং সারা বিশ্বের সাথে একাত্বতা ঘোষনা করে রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আই.এইচ.টি রাজশাহীর সম্মিলিত ফিজিওথেরাপি ছাত্র-ছাত্রীবৃন্দদের আয়োজনে অত্র প্রতিষ্ঠান হতে বর্ণাঢ্য র্যালি বের করে লক্ষ্মীপুর মোড় হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় আই.এইচ.টিতে ফিরে আসেন।
র্যালি শেষে আই.এইচ.টি রুমে আলোচনা সভা ও সাংস্বৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ডাক্তার আনোয়ার ইসলাম। প্রধান অতিথি ছিলেন ডাক্তার ফারহানা হক। রাজশাহী মহানগর ছাত্রলীগের উপমুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও আই.এইচ.টি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আই.এইচ.টি এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের অত্র অনুষদের সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, অস্টিওআর্থ্রাইটিসের কারনগুলো হচ্ছে জয়েন্টে পূর্ববর্তী আঘাত, অতিরিক্ত ওজন বৃদ্ধি, বৃন্ধ বয়স ও বংশগত কারন। এ থেকে মুক্তি পেতে করতে হবে থেরাপিউটিক এক্সারসাইজ, মাংসপেশীর শক্তি বৃদ্ধিবরণ, স্বাভাবিক মুভমেন্ট ঠিক রাখা, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং অ্যারোবিক এক্সারসাইজ করতে বলে উল্লেখ করেন তারা। সেইসাথ সঠিক নিয়মে সঠিক স্থানে এই থেরাপি প্রদানের জন্য উপস্থিত শিক্ষার্থীদের নিদের্শ প্রদান করেন তিনি।