নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার হলুদঘর, সাইপাড়া গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। তিনি গব বুধবার রাতে পৌঁনে ৮টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। এলাকায় তিনি একজন সৎ, ধর্মপ্রাণ ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। পরেরদিন বৃহস্পতিবার বেলা ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে নিজ গ্রাম হলুদঘর, সাইপাড়াস্থ পারিবারিক গোরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
জানাজা ও দাফন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়।