বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বৃহস্পতিবার বিএনপি নেতা সালেহ্ উদ্দীন বেবীর ১৭তম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশ সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৬৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার বিএনপি নেতা সালাহ্ উদ্দীন বেবীর ১৭তম মৃত্যু বার্ষিকী। সালাহ্ উদ্দীন বেবী একাধারে রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, রাজশাহী জেলা য্বুদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ছিলেন।

মরহুম সালেহ উদ্দীন বেবী ১৯৫৮ সালে রাজশাহী মহানগরীর ভাটাপাড়ার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি প্রয়াত নুরুল হোদার কনিষ্ঠ পুত্র। ১৯৭৮ সালে তিনি জাতীয় টেলিভিশন বিতর্কে শ্রেষ্ঠ বক্তার সম্মান অর্জন করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কাল বিকেল ৪টায় মহানগর ৭নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে মহিষবাথান গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও বাদ মাগরিব শিমলা পার্ক সংলগ্ন নূর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সেইসাথে সালেহ্ উদ্দিন বেবীর আত্মার মাগফিরাতের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin