বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে রাজশাহী মহানগর বিএনপি’র স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার প্রদানের দাবীতে রাজশাহী প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক আব্দুল জলিল স্মারকলিপি গ্রহন করেন এবং দ্রুত প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিবেন বলে নেতৃবৃন্দদের আশস্ত করেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজশাহীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা অত্যন্ত খারাপ। ২০১৮ সালে একটি মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ের মাধ্যেমে দেশইেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়। কারাবন্দী করার সময় তাঁর শরীরের অবস্থা ভাল ছিলো। তিনি সুস্থ্য ছিলেণ। যা দেশবাসী জানেন। কিন্তু দীর্ঘসময় কারাবাসের ফলে তিনি অসুস্থ থাকনে। কারাগারে নানাবিধ জঠিল রোগে ভূগতে থাকলেও সরকার তাতে কর্ণপাত করনে নি। এমনকি নুন্নতম চিকিৎসাটুকুও তাঁকে দেয়া হয়নি। এখন তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে । এ অবস্থাতে দল, দেশবাসী এবং তাঁর পরিবারের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার করার জণ্য আবেদন করলেও এই সরকার র্কণপাত করছেন না।
তারা আরো উল্লেখ করেন ২০২০ সালে করোনা শুরু হলে বেগম জিয়াকে কারাগার থেকে নিজ বাস ভবনে থাকতে দেয়া হলে সরকার থেকে একে শর্তসাপেক্ষে মুক্ত বলে অভিহিত করে। নিজ বাড়িতে অবস্থান করলেও মূলত তিনি বন্দী অবস্থায় আছেন। সে সময়ে তিনি করোনায় আক্রান্ত হন। করোনা থেকে সেরে উঠলেও পোস্ট-কোভিড জটিলতা এবং অন্যান্য রোগে তাঁর জীবন বিপন্ন করে তুলেছে। এ অবস্থায় বেগ খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার লক্ষে বিদেশে চিকিৎিসার দাবী শুধু বিএনপি-ই নয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও আইন বিশেষজ্ঞগণ। সেইসাথে দেশের আপামর জনসাধারণ তাঁর মুক্তি ও চিকিৎসার দাবী জানালেও এই সরকার বেগম জিয়াকে নিয়ে গভীর হীন ষড়যন্ত্র শুরু করেছে।


বেগম জিয়ার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে। জনগণ ও বিভিন্ন দল মনে করছে আওয়ামী লীগ তাদের সিমাহীন দূর্নীতি, ব্যর্থতা এবং অন্যায় অত্যাচার আড়াল করতে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতেই বেগম জিয়ার প্রতি মনুষ্যত্বহীন আচরণ করছে। বেগম জিয়ার এই অবস্থা বিবেচনা করে বেগম জিয়াকে মুক্তি এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর জোর দাবী জানান তারা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নাদিম মোস্তফা, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, রাজশাহী মহানগর বিএনপি’র যুুুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, রাজপাড়া থানা বিএনপি’রর সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাফিক।
রাজপাড়া থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজির উজির, ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বজলুর রহমান কচি, ৬নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম তারিফ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আাজাদ সুইট, মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বকুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর মহিলা দলের সভাপতি রওশন আরা পপি, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ফেরদৌসী, সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেলী ও ক্রীড়া সম্পাদক ডেইজি উপস্থিত র্ছিলেন।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহী, যুগ্ম আহবায়ক সরদার জহুরুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin