নিজস্ব প্রতিবেদক: প্রথম নারী মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ আসর মালোপাড়া দলীয় কার্যালয়ে সিটি কলেজ ছাত্রদলের আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুল হক মৃধা মোমিন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সুব্রত রায়, রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু। উপস্থিত ছিলেন রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ, বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামন রাজন, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসিম মোহাম্মদ রায়হান, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব হোসেন শুভ।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন,সহ-সভাপতি রফিকুল ইসলাম রাসু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম লিমন, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদল নেতা জুবায়ের হাসান, ফাহিম মুস্তারিন, আদিব রেজা হক, মাহফুজুর রহমান আফনান, সিয়াম ও ববিন সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ইফতেখার আলম এবং দোয়া পরিচালনা করেন হাফেজ জাকারিয়া ইসলাম।