সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম জিয়া এখন অনেকটাই সুস্থ: মিলন

  • প্রকাশ সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারী মাসের আট তারিখে তপশিল ঘোষনা করবে ইসি। বিএনপি পুরোপুরি এখন নির্বাচন মুখি। কিন্তু মনটা শুধু খারাপ। কারণ গণতন্ত্রের মানষকন্যা, বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক বেগম খালেদা জিয়া অসুস্থ। কিন্তু দেশ বিদেশের সকল ধর্মের মানুষের দোয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ বলে উল্লেখ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

শনিবার বিকেলে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন বিএনপির অন্তর্গত ৬নং ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। আজ রোববার লন্ডনে চিকিৎসা করতে যাবেন উল্লেখ করে তিনি বলেন আল্লাহ যদি কাউকে সম্মান দেন, তাহলে কেউ কেড়ে নিতে পারে না। গতবার যখন তিনি চিকিৎসা করতে যান তখন কাতার এয়ার এম্বুলেন্স দিয়েছিলো সে দেশের সরকার। এবারও জার্মানীর এয়ার এম্বুলেন্স তারা ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান মিলন।

মিলন বলেন, দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে দেশের অতি গুরুত্বপূর্ন ব্যক্তি হিসেবে ঘোষনা দিয়েছেন। তিনি এখন থেকে ভিভিআইপি ব্যক্তি। তিনি এখন এস.এস এফ পাচ্ছেন। যারা বেগম জিয়াকে নিয়ে কটুক্তি করেছিলো। ষড়যন্ত্র ও নির্যাতন করেছিলো, এখন তারা কোথায় এবং দেশনেত্রী বেগম জিয়ার মর্যাদা কোথায় বলে উল্লেখ করেন তিনি। সৃষ্টিকর্তার তরফ থেকে এটা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, কোথাও থেকে তিনি ভেসে আসেনি। তিনি পবার মধ্যেই পূর্বে ছিলেন। পরে ভাগ হয়ে সিটি কর্পোরেশনে চলে গেছে। এটা নিয়ে বিভিন্ন রকম কথা বলা হয়। পবা ও বোয়ালিয়ার মানুষ ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারী বেগম খালেদা জিয়াকে ভোট দিয়েছিলেন। আবার একই সালে ১২ জুনে এডভোকেট কবীর হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করেছিলো। এই এলাকা হচ্ছে বিএনপির শক্ত ঘাটি। পুরুষ মানুষ ধানের শীষে ভোট দেবে আর নারীরা নাকি দাড়িপাল্লায় ভোট দেবে, এমন ভূয়া কথা ছড়ানো হচ্ছে। এজন্য প্রতিটি বাড়িতে যাওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। জামায়াত হাতের মধ্যে ছোট কোরআন দিয়ে শপথ করাচ্ছে। বিএনপি করলে কি নামাজ আদায় করেনা। এখন জামায়াতে ইসলামী অমুসলিম শাখা করেছে বলে জানান তিনি। শুধু তাইনয় জামায়াত খুলনায় কৃষ্ণ নন্দী নামে একজনকে নমুনেশন দিয়েছেন। ইসলামী দল বলে দাবীদার কোনদল এমন ন্যাক্কার ঘটনা ঘটাতে পারে কি? এ থেকে স্পষ্ট জামায়াতে ইসলামী, ইসলামী দল নয়।

তিনি বলেন, জান্নাতের টিকিট সোজা নয়। জান্নাত পেতে হলে আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, পালন করতে হবে। এর মধ্যেই রয়েছে জান্নাত ও জাহান্নাম। আল্লাহ যদি ক্ষমা করেন তাহলেই জান্নাত হতে পারে। এটা নিয়ে জামায়াতে ইসলাম ভন্ডামী করছে। এই এলাকাকে দেখে রাখার আহ্বান জানান তিনি। সেইসাথে ধানের শীষে ভোট প্রার্থনা করেন মিলন। বিএনপি রাষ্ট্রের সেবা করার সুযোগ পেলে পবা-মোহনপুরে কোন চাঁদাবাজ ও দখলদার থাকবেনা। সবাইকে নিয়ে বসে এলাকার উন্নয়নের জন্য পরিকল্পনা করে উন্নয়ন করা হবে। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা মনের বাঘের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। খুনি হাসিনা সব থেকে বেশী দুর্নীতি করেছে। বিএনপি দেশের সকল জনগণকে পাহারা দিয়েছে। আইন-আদালত আওয়ামীলীগের অপরাধীদের বিচার করবে।

তিনি বলেন, ৫ আগস্টের পরে একটি আওয়ামী লীগের নেতাকর্মী এদেশে খুন হয়নি। এজন্য কোন দিকে না তাকিয়ে ভাল হওয়ার আহ্বান জানান। সেইসাথে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান। শেষে তিনি বেগম জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ দেশবাষীর জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি সদস্য সচিব শাহীন রেজা সান্নান, পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম সাহেবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin