সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম জিয়ার মত ত্যাগ স্বীকার কেউ করেননি: মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় বাংলাদেশের মানুষের পাশে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। শত নির্যাতন সহ্য করেও তিনি দেশেই রয়ে গেছেন। তিনি জেলকে আলিঙ্গন করেছেন। কিন্তু ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় বা নির্যাতনে দেশ ছেড়ে চলে যাননি। তিনি দেশে থেকে সন্তান হারিয়েছেন, হারিয়েছেন নিজ বাড়ি। বড় ছেলে বেঁচে থেকেও কাছে নেই। এর থেকে বড় ত্যাগ আর করেছে বলে মন্তব্য করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

শুক্রবার পবা উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি। স্বৈরাচার সরকারের নির্যাতনে তিনি অন্ধকার কারাগারে দীর্ঘদিন বন্দি থেকে অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দেশের মানুষের দোয়ায় তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছেন এবং এখনও দেশের মাটিতেই চিকিৎসা নিচ্ছেন।”

তিনি আরও বলেন, “যে নেত্রী দেশের মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন, সেই নেত্রীর সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে হবে। স্বৈরাচার সরকারের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। সেই দিন ঢাকার রাজপথে থেকে সবাই তারেক রহমানকে স্বাগত জানাবেন বলে উল্লেখ করেন তিনি।

কৃষকদলের আহ্বায়ক মোতালেব হোসেন রনির সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা থানা বিএনপির সদস্য সচিব আব্দুল রাজ্জাক। আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নাফ মুন্নাফ, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বকুল আহমেদ, মহানগর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম, রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত এবং মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আকলেসুর রহমান সাজিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin