নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬ টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না— রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলুসহ জেলা শাখার সকল নেতৃবৃন্দ।
শোকবার্তায় তারা বলেন, বেগম জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। তিনি গৃহীনি থেকে সফল রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন। তাঁর কর্ম ইতিহাসের পাতায় সারাজীবন স্বর্ণাক্ষরে লিখিত হয়ে থাকবে। তিনিই একমাত্র নেত্রী যিনি বাংলাদেশ, বাংলাদেশে মানুষকে ভালবেসে নিজের জীবন বিসর্জন দিলেন। তিনি হাজারো নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে পালানোর কথা ভাবেননি। এছাড়াও তিনি কখনো অন্যায়ের সাথে সন্ধি করেননি। এজন্য তিনি আপোসহীন নেত্রী হিসেবে পরিণত হয়েছিলেন। তারা আবারও বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।