সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলাদলের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রের রূপকার, আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ২২ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে আলুপট্টি জাহাজঘাট এলাকায় ২২ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ২২ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি আফসানা আক্তার মিনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিফাত জেরিন তুলি,বোয়ালিয়া থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক-১ নিলুফা ইয়াসমিন নীরা, ২২ নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুফিয়া বেগম।

আরও উপস্থিত ছিলেন,২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহাদাত টুলু, সাধারণ সম্পাদক মির্জা ইমরুল মোন্না, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রনি, ২২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মির্জা পারভেজ রিপনসহ বিএনপি ও মহিলাদলের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যাক্ত করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin