নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ করা হয়। গতকাল বিকেলে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির আয়োজনে চাল্না সেতু এলাকায় কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক লিটন আলীর উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী মহানগরের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিন আলী, শফিকুর আলী, মনির আলী, অসিম আলী, সাজিম আলী, মুরাদ আলী, রঞ্জু, আজিবল হাসান হিমেল, মাসুদুল হক টিপু, মাইনুল আলী, অসিম আকতার, রাজিব আলী মহন আলীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত অতিথিবৃন্দ বেগম জিয়ার বর্নাঢ্য জীবন সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।