সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩০নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বুধপাড়া মোড়ে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সভাপতি মামুন অর রশিদ মামুন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবলু আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সভাপতি একরামুল হক, ২৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও ৩০ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি আজাদ আলী, শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুলসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বেগম জিয়া ছিলেন আপোসহীন একজন নেত্রী। কারন তিনি কোনদিন কোন প্রকার অন্যায়ের সাথে আপোস করেননি। এছাড়াও তাঁকে শত চেষ্টা করেও দেশের বাহিরে পাঠাতে পারেনি পতিত সরকার ও মঈন উদ্দিন ও ফকরুদ্দিন। বেগম জিয়াকে দেশ থেকে বিতারিত করতে না পেরে মিথ্যা মামলা দিয়ে ফরমায়েসী রায় দিয়ে কারাগারে রেখেছিলো। তিনি অসুস্থ হলেও সুচিকিৎসা করতে দেয়া হয়নি। এমনকি বিদেশে নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বার বার সরকারের নিকট আবেদন করলেও সরকার অনুমতি দেয়নি। কারাগার থেকেই তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। যার শেষ পরিণতি .৩০ ডিসেম্বর ২০২৫। তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন বলে জানান তিনি। সেই মহিয়সী নেত্রীর রুহের মাগফিরাত কামনায় তিনি সবার নিকট দোয়া প্রার্থনা করেন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin