বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় রাজশাহী মহানগর ছাত্রদলের আলোচনা ও দোয়া

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৪২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলে আয়োজনে বৃহস্পতিবার আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদের দুই দিনের কর্মসুচীর অংশ হিসেবে বিএনপি পার্টি অফিসে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধামন্ত্রী ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোর্ত্তুজা ফামিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আহম্মেদ নাহিন।
আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত পারভেজ, তৌফিকুল ইসলাম মিম, বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের আহবায়ক সাদিউল ইসলাম সজিব, শাহ্ মখদুম থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান ডলার, রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রায়হানুল ইসলাম রাতুল, বোয়ালিয়া পশ্চিম থানা ছাত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম সানি, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন, নিউ গভ: ডিগ্রী কলেজের আহবায়ক সাব্বির আহমম্েদ আন্তর, রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবির।

এছাড়াও শাহ্ মখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল, বোয়ালিয়া থানা পূর্ব সদস্য সচিব রাকিন রায়হান রবিন, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, বোয়ালিয়া পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহম্মেদ রায়হান, মতিহার উত্তর থানা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা ও রাজপাড়া থানার ভারপ্রাপ্ত সদস্য সচিব আরাফাত রহমান কোকোসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও থানা ছাত্রদলের যগ্ম আহবায়ক, সদস্য ও সকল ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin