বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ওয়াসিম’র পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের খোঁজ নেয়া অব্যাহত রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই ধারাবাহিকতায় গত ৫ই আগষ্ট কুষ্টিয়া জেলা সদরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীদের সংঘর্ষে আহত ওয়াসিমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। সেইসাথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান-এর নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার-এর তত্ত্বাবধানে, জেডআরএফ রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্ল্যাহ ও সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকন-এর ব্যবস্থাপনায় ওয়াসিমের খোঁজ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এবং রংপুর জেলা ছত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুহাম্মদ নুরনবী ইসলাম (নয়ন)। এ সময় তার সাথে রাজশাহী কলেজ শাখার কনভেনর ছাত্রনেতা আবীর হাসান হিমেল।

এ সময়ে ছাত্রদল নেতা ডা. মুহাম্মদ নুরনবী ইসলাম নয়ন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা সরব ছিলাম। এই গণআন্দোলনে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে। যার ফলশ্রুতিতে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এই আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ে আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে আহতদের সহায়তা করে আসছি। আমরা একটি বেষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin