মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ব্যাংকার্স ক্লাব রাজশাহীর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

  • প্রকাশ সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৬৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাংলাদেশের মুক্তির ও স্বাধীনতার ইতিহাস।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই দিনে ব্যাংকার্স ক্লাব রাজশাহীর কর্মকর্তাবৃন্দ রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে রাজশাহী কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান, ব্যাংকার্স ক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের ভিপি ব্রাঞ্চ রাজশাহীর ম্যানেজার আব্দুল মান্নানসহ ব্যাংকার্স ক্লাব রাজশাহীর অন্যান্য সদস্য ও ৪৭টি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin