রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপির শোক

  • প্রকাশ সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এক দিনের শোক কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীবৃন্দ। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুর অর রশিদ মামুন এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নুল আবেদিন শিবলী, মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক ও রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী, বোয়ালিয়া থানা(পূর্ব)বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসুদুজ্জামান জনি, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও বর্তমান সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

নেতৃবৃন্দ মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin