রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল করার উদ্যোগ এমপি মিলনের

  • প্রকাশ সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে একটি সম্মানজনক স্থানে নিয়ে যেতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়া উন্নয়ন ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। সোমবার দুপুরে রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এমপি শফিকুল হক মিলন বলেন, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি প্রতিটি শিশু-কিশোর যেন নিজ নিজ ধর্মীয় মূল্যবোধের শিক্ষা পায়, সেদিকে সচেষ্ট দৃষ্টি রাখতে হবে। সঠিক নৈতিক শিক্ষার অভাবেই তরুণরা বিপথগামী হতে পারে। তাই ভবিষ্যতের নেতৃত্ব দিতে সক্ষম ‘মানুষের মতো মানুষ’ গড়তে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “খেলাধুলা তরুণদের দলগতভাবে কাজ করার ও ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। তৃতীয় বিশ্বের দেশগুলোর ছাত্র ও শ্রমিক সমাজের সংগঠিত শক্তির মতো, খেলার মাঠেও একটি দলের সম্মিলিত স্পিরিটই বিজয়ের মূল চাবিকাঠি। বিপক্ষের বিরুদ্ধে সঠিক কলাকৌশল ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার এই শিক্ষাই তাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। এ সময় তিনি পর্যায়ক্রমে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের সুযোগ বাড়িয়ে খেলাধুলাকে নতুন মাত্রায় উন্নীত করার এবং ক্রীড়াঙ্গনের জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান।

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং উপজেলা শিক্ষা অফিসার কামাল উদ্দিন। এছাড়া মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশীদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন এবং জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin