সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষে আরডিএ এর সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্র এলাকায় ভবন নির্মাণে ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের লক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত ২১নভেম্বর ২০২৫ ইং তারিখে দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। এই ভূমিকম্প পরবর্তী কার্যক্রম হিসেবে মঙ্গলবার বেলা ১০টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্র এলাকায় ভবন নির্মাণে ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে জরুরী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। সভায় উপস্থিত ছিলেন রুয়েট এর পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল বারী ও অধ্যাপক ড. আবু সুফিয়ান জিয়া হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় ভূমিকম্পে ভবনের ক্ষয়ক্ষতি কমানোর জন্য Earthquake Load আমলে নিয়ে ভবনের স্ট্রাকচারাল ডিজাইন প্রনয়ন এবং সে অনুযায়ী নির্মাণ কাজ করার জন্য জনসাধারন-কে আহবান জানানো হয়। অধ্যাপক ড. নিয়ামুল বারী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এড়ানোর উদ্দেশ্যে ভূমিকম্পের পূর্বে ও পরের করনীয় সম্পর্কে জনসাধারনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা আয়োজন এবং কনসাল্টেন্ট ও স্টেক হোল্ডারদের ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন।

সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তালিকাভুক্ত কনসাল্টেন্ট ও সকল স্টেক হোল্ডারদের মাঝে ভূমিকম্প বিষয়ক সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন ও কর্মশালার ব্যবস্থা করা। ভবন নির্মাণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ফায়ার সেফটি প্লানের যথাযথ পরিপালন হয়েছে কিনা তা যাচাই করা এবং কর্তৃপক্ষের অধিক্ষেত্র এলাকায় সকল ঝুকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin