সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মতিহার থানা বিএনপির ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত মতিহার থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। এ লক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় মতিহার থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা উড়ান নেতৃবৃন্দ। এরপর সন্ধ্যায় এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহান থানা বিএনপির সভাপতি একরামুল আলী।

৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওবাইদুল হক ও সোহেল, ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম, ৩০নং ওয়ার্ড দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী, ৩০নং ওয়ার্ড দক্ষিণ বিএনপির সভাপতি আজাদ আলী, ৩০নং ওয়ার্ড দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক রানা, রাজশাহী মহানগর যুবদলের সদস্য আহমেদ আলী, রাবি অফিসার্স সমিতির সদস্য শহিদুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য টুটুল, রনি, আরিফ, ছাত্রনেতা পিয়াস, রতন ও সামিউলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ২৫ মার্চ রাতের সেই ভয়াবহ অবস্থার কথা তুলে ধরেন। সেইসাথে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি কি কি করেছেন তা তুলে ধরেন। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষনা দিয়ে ক্ষ্যান্ত হননি। তিনি সম্মুখ যুদ্ধও করেছেন। এরপর ১৯৭৫ পরবর্তী সময়ে স্বাধীন দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি দেশের হাল ধরেন। সেইসাথে যুদ্ধবিধস্ত দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে তিনি কৃষির উপরে বিশেষ নজর দেন। এছাড়াও বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য নানা পদক্ষেপ গ্রহন করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin