সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মনোনয়ন ফিরে পেলেন ইসফা খাইরুল হক শিমুল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৫ আসন (পুঠিয়া-দূর্গাপুর) হতে সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন বিএনপি নেতা ও গ্র্যান্ড রিভারভিউ এর স্বত্বাধিকারী জননেতা ইসফা খাইরুল হক শিমুল। কিন্তু কাগজে কিছু অসঙ্গতি থাকায় রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আক্তার তাঁর মনোনয়ন বাতিল করেছিলেন। এ নিয়ে তিনি আপিল করলে মঙ্গলবার মহামান্য হাইকোর্ট তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন বলে জানান ইসফা খাইরুল হক শিমুল।

এ বিষয়ে জানতে চাইলে শিমুল বলেন, তিনি আশাবাদী ছিলেন তাঁর মনোনয়ন বৈধ হবে। সৃষ্টিকর্তা তাঁর দিকে বিশেষ রহমত করেছেন। তাঁর মনোনয়ন বৈধ হওয়ায় পুঠিয়া-দূর্গাপুরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারের মধ্যে স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে। তিনি আরো বলেন, সতের বছর অবৈধ সরকারকে দেশ থেকে বিতারিত করার আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। এছাড়াও এলাকার মানুষের পাশে তিনি সর্বদা ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, তিনি নির্বাচিত হলে তাঁর সংসদীয় আসনে জনগণের পাশে সর্বদা থাকবেন। সেইসাথে তিনি রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, বেকারত্ব সমস্যা লাঘব, নারী ক্ষমতায়ন ও উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহন এবং মাদক, চাঁদাবাজী ও ভূমিদস্যুদের তাঁর এলাকায় ঠাঁই হবেনা বলে জানান তিনি। এছাড়াও তিনি পুঠিয়া-দূর্গাপুরে জনেগণের ভাগ্য উন্নয়নের সার্বক্ষণিক কাজ করে যাবেন বলে জানান তিনি।

এদিকে পুঠিয়া-দূর্গাপুর এলাকার জনগণ বলেন, এই আসনে বিএনপির যে প্রার্থী রয়েছেন, তিনি জনবিচ্ছিন্ন একজন প্রার্থী। এজন্য তারা ভোট দেয়া নিয়ে গভীর চিন্তায় ছিলেন। এখন ইসফা খাইরুল হক এর মনোনয়ন বৈধ হওয়ায় তারা তাঁকেই ভোট দিয়ে বিজয়ী করবেন বলে জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin