নিজস্ব প্রতিবেদক: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী জেলা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এসময়ে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সারওয়ার হোসেন পলাশ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, স্বেচ্ছাসেবক লীগ মামুন, বদিউজ্জামান, সুইট, মতিন, শিপলু, সুরুজ, মোস্তাকিম সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।