সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মহানগর যুবদল নেতা রবি’র নেতৃত্বে লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজার এলাকার জনগণের মধ্যে এই লিফলেট বিতরণ করেন তারা।

এসময়ে জনগণের মধ্যে সাড়া পরে যায়। অত্র বাজারের ব্যবসায়ী, পথচারী ও অটোরিক্সা চালকগণ বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী ও তার দোসররা দেশটাকে সমুলে ধ্বংস করে ফেলেছে। দেশটাকে তার বাবার মনে করে যা ইচ্ছা তাই করেছে। কারো কোন প্রকার কথা বলার সুযোগ ছিলোনা। প্রতিবাদ করতে গেলে তার উপরে নেমে আসতো নির্যাতন। এমনকি গুম ও খুনও করা হতো। বাংলাদেশকে একটি ভীতির রাষ্ট্রে পরিণত করেছিলো বলে উল্লেখ করেন তারা। সেইসাথে তারা দ্রুত নির্বাচন দেয়ারও দাবী জানান।

লিফলেট বিতরণের পূর্বে পথসভায় রফিকুল রবি বলেন, সংস্কার একটি চলমান পক্রিয়া। দেশ যতদিন থাকবে ততদিন সংস্কার চলতে থাকবে। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার কার্যক্রম শুরু করেছিলেন। তিনি বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের এই ক্রান্তিকাল দেখে তিনি তার পিতার ন্যায় সংস্কার কার্যক্রম শুরু করেছেন।

রবি বলেন, ৩১ দফার এই রাষ্ট্র সংস্কারের মধ্যে সব কিছু রয়েছে। নতুন করে আর কিছুই প্রয়োজন নাই। অত্রএব সংস্কার সংস্কার করে নির্বাচন নিয়ে কোন প্রকার তালবাহানা না করে ফেব্রুয়ারীর মধ্যেই নির্বাচন দেয়ার দাবী জানান তিনি। সেইসাথে নির্বাচন নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র যুবদল বরদাস্ত করবেনা বলে হুঁশিয়ারী দেন রবি। এসময়ে মাহনগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, সদস্য, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও মতিহার থানা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin