মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

মহানগরীর গোরস্থান ও ঈদগাহের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের ৪৪টি গোরস্থান ও ঈদগাহের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। চলমান উন্নয়ন কাজের মধ্যে শনিবার দুপুরে মোহাম্মদপুর টিকাপাড়া গোরস্থান ও ঈদগাহের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় উন্নয়ন কাজের অগ্রগতি ও নকশা দেখেন সিটি মেয়র।

পরিদর্শনকালে ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, প্রজেক্টের ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, রাসিকের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৯৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর ৪৪টি গোরস্থান ও ঈদগাহের উন্নয়নে চলমান রয়েছে। প্রকল্পের আওতায় নগরীর ২ ও ১৬নং ওয়ার্ডে ৬টি গোরস্থান ৫, ১১, ১৩, ১৪, ১৫নং ওয়ার্ডের ৬টি গোরস্থানের অভ্যন্তরে ওয়াকওয়ে নির্মাণ, ১৭নং ওয়ার্ডের ১২টি গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ, ২৩,৫, ১৬নং ওয়ার্ডের মোট ৮টি গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ, বিভিন্ন ওয়ার্ডের গোরস্থানের অভ্যন্তরে ওয়াকওয়ে নির্মাণ, রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে মাটি ভরাট, বিভিন্ন গোরস্থানে ১৫টি জানাজা সেড ও ২৮টি ওযুখানা নির্মাণ কাজ চলছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin