সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মাদক ও অবৈধ পুকুর খননে জিরো টলারেন্স নীতির নির্দেশ এমপি মিলনের

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি।

সভায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে মাদকের মূল হোতাদের আটক, অবৈধ পুকুর খনন বন্ধ, ঈদের আগে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রতিটি আলোচনা মনোযোগ সহকারে শোনেন এমপি মিলন।

তিনি বলেন, সমাজে মাদক একটি বড় সমস্যা। এ সমস্যা দূর করতে মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনার নির্দেশনা দেন তিনি। এছাড়া অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, যে দলেরই হোক না কেন, অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় আনতে হবে। সেইসাথে রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এমপি মিলন বলেন, পবা শহরের প্রাণকেন্দ্র। এ উপজেলাকে একটি সুন্দর ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

এছাড়া বিজিবি, বিভিন্ন থানার কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এদিকে মোহনপুর উপজেলায় একই ধরনের কর্মসূচিতে সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেও তিনি বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin