নিজস্ব প্রতিবেদক: দেশে মাদকের ব্যবহার কোনভাবেই হ্রাস পাচ্ছেনা। মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা যে কোনভাবেই মাদক সংগ্রহ করে বিক্রয় ও সেবন করছে। বর্তমানে উঠতি বয়সের ছেলে-মেয়েদের মাদকের প্রতি বেশী ঝুঁকতে দেখা যাচ্ছে। এই মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে রোববার সকালে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মধ্যে মাদক বিরোধী লিপলেট বিরতণ করেন আনসার ভিডিপি রাজশাহী মহানগরীর ১৪নং ওয়ার্ড দলনেতা মনি খাতুন।
এসময়ে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এই ধরনের কাজগুলো করে থাকেন। তিনি বলেন, কোন বাড়িতে বা পরিবারে একজন মাদকসেবী থাকলে সে পরিবারে দোজখের আজাব নেমে আসে। ঐ পরিবার যেমন অশান্তিতে থাকে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয় বলে উল্লেখ করেন তিনি। তিনি সকল যুবসমাজকে মাদক হতে বিরত থেকে সঠিকভাবে জীবন গড়ার জন্য লেখাপড়ার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।