সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মানব সেবা অভিযান সংস্থার গাছ ও নগদ অর্থ বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান সংস্থার নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল দামকুড়া হাট শাখায় সেবা কর্মসূচির অংশ হিসেবে সমিতি সদস্যদের মধ্যে বিভিন্ন জাতের গাছ বিতরণ করা হয়। ১০০ জন সদস্যর মাঝে ২টি করে মোট ২০০টি ফলদ ও বনজ গাছ বিতরণ করা হয়। শুধু গাছ নয় অনুষ্ঠানে ৫ জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল করিম, প্রধান নির্বাহী খাইরুল আলম, সাধারণ পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস, এলাকা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও সহকারি শাখা ব্যবস্থাপকসহ শাখার কর্মীবৃন্দ ও সদস্যগণ।

ব্যবস্থাপক প্রশাসন ও মানবসম্পদ আনোয়ার হোসেন-এর সঞ্চালনায় অতিথিগণ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সংস্থার নামের সাথে কাজের চমৎকার মিল রয়েছে। ক্ষুদ্র ঋণ কর্মসূচির পাশাপাশি সেবামূলক কার্যক্রম এই সংস্থার অন্যতম বৈশিষ্ট্য। মানুষের সেবায় সংস্থার এরকম মহৎ কাজ দেশব্যাপী বিস্তার হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin