নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোন্নাফের মোড়ে অবস্থিত প্রাণী কল্যাণ সংস্থাকে তিনটি বৈদ্যতিক সিলিং ফ্যান প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অত্র প্রতিষ্ঠানে যেয়ে ডাক্তার শাফিউল ইসলামের হাতে এই ফ্যান গুলো তুলে দেন সংস্থার কর্মকর্তাগণ। এ সময়ে উপস্থিত ছিলেন মানব সেবা অভিযান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার জাহান বাবু, প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, পরিচালক অর্থ ও হিসাব আসাদুজ্জামান, প্রাণী কল্যাণ সংস্থার সভাপতি জুবায়ের সরকার রুশো ও কর্মী মীর জাহিদুল হাসান নিহান।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার জাহান বাবু বলেন, সংস্থাটির সৃষ্টিই হয়েছে আর্ত-মানবতার সেবা করার জন্য। সেইসাথে প্রাণীকুলও এর বাহিরে নয়। সংস্থার মাধ্যমে প্রতিনিয়ত মানবিক সেবা প্রদান করা অব্যাহত রয়েছে। এর মধ্যে বয়স্কভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান, চিকিৎসা সহায়তাসহ নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। সেইসাথে প্রাণীকুলের চিকিৎসক যেন সুন্দর পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করতে তার জন্যই এই ফ্যান প্রদান করা হলো বলে জানান তিনি। আগামীতেও এই ধরনের সেবামূলক সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন সারওয়ার জাহান বাবু।