বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

মিথ্যা মামলা ও প্রতারণায় অতিষ্ট রাজশাহীর একটি পরিবার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৬৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা মামলা ও একজন প্রতাকের হয়রানীতে অতিষ্ট হয়ে পড়েছে রাজশাহী গুড়িপাড়া গোলজার বাগের সেলিম রেজার পরিবার। সেলিম রেজার ছেলে সজিবুর রহমান সজিব বলেন, ২০২১ সালের আগস্ট মাসে তাঁর একটি স্মার্ট ফোন বিক্রি করার জন্য বিক্রয়.কম এ মোবাইল এর ছবি পাঠান এবং ফোনটি বিক্রি করবেন বলে জানান। এ সুবাদে ঢাকার এক প্রতারক ফোনটি ক্রয় করবেন বলে হোয়াটস্ অ্যাপস এ কল করেন। এ নিয়ে ঐ প্রতারকের সঙ্গে বেশ কয়েকবার যোগযোগ হয়।

সজিব বলেন, এক পর্যায়ে তিনি ফোনটি নিতে পারবেন না বলে জানান। এ সময়ে ঐ প্রতারক কি করেন জানতে চাইলে তিনি চাকরী করার কথা বলেন। এ কথা শুনে সজিব তাকেও একটি চাকরী দেয়ার অনুরোধ করলে প্রতারক তার নিকট হতে তার, তার বাবা এবং মায়ের এনআইডি কার্ড এর ফটোকপি ও তার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি নেন। এরপর কয়েকদিন পরে প্রতারক তার সিম বন্ধ করে দেয়। এরপর থেকে এখন পর্যন্ত ঐ প্রতারকের সাথে কোন কথা হয়নি বলে জানান সজিব।

সজিব আরো বলেন, ঐ প্রতারক এখন প্রতিনিয়ত তাঁর এনআইডি ব্যবহার করে বিভিন্ন জনের নিকট আই ফোন বিক্রি করার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। এ পর্যন্ত তিনি বিভিন্ন জনের নিকট হতে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদ এবং রকেট নম্বর ০১৭৯১৭৬০৭৮৫ ও রকেট ০১৫৬৭৯৪৫৬৭৭ নম্বরে ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা হাতিয়ে নিয়েছে। এখন প্রতারণার শিকার ঐ ব্যক্তিগণ সরাসরি তাদের বাড়িতে এসে হাজির হচ্ছেন। সেইসাথে তাঁর বাবা সেলিম রেজা ও মা শিউলী বেগমের নামে বরিশাল পিবিআইতে একটি মামলা করেছেন তারা।
এদিকে যখন ঐ প্রতারক তাঁর সমস্ত কাগজপত্র ও এনআইডি নম্বর নিয়ে আর কোন যোগাযোগ করেনি তখন তিনি ২০২১ সালের ৬ ডিসেম্বর আরএমপি কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। শুধু তাই নয় প্রতারক এসএ পরিবহনে আইফোন পার্ঠিয়েছে মর্মে এসএ পরিবহনের একটি ভূয়া মোবাইল নম্বরও দেন টাকা প্রদানকারী একজনকে। যার নম্বর ০১৭৯১৭৬২৮০১।

এদিকে সজিবের বাবা ও মা বলেন, ছেলে চাকরী পাবে আশা করে তার এবং তাদের এনআইডি এবং ছেলের শিক্ষাগতযোগ্যতার সমস্ত কাগজপত্র কোনকিছু না দেখেই ঐ প্রতারকের নিকট দেয়া হয়। এখন প্রতারক তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানী, তাদের ছেলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট হতে অবৈধভাবে অর্থ গ্রহন করছে। সেইসাথে তাঁদের নামে পিবিআইতে মামলা করেছে। এখন তারা নিরাপত্তাহীনতাসহ সামাজিকভাবে হেও প্রতিপন্ন হচ্ছেন। এ অবস্থায় তাদের কারো এনআইডি থেকে কোন ব্যক্তি টাকা চাইলে না দেয়ার অনুরোধ করেন। সেইসাথে ঐ প্রতারকের কবল থেকে রক্ষা পেতে আইন শৃংখলাবাহিনীর সহযোগিতা কামনা করেন তাঁরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin