সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মিথ্যা মামলার প্রতিবাদে গোদাগাড়ী রেলবাজার বনিক সমিতির সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে মাদক দ্রব্য দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ ও সুষ্ঠ তদন্তের দাবীতে গোদাগাড়ী রেলবাজার বনিক সমিতির ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গোদাগারীর রেল বাজার এলাকার মুদি দোকানী গোলাম মোস্তফাকে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বনিক সমিতির সদস্য ও তার এলাকার সাধারণ মানুষের অংশগ্রহনে শুক্রবার বেলা ১১টায় রাজশাহীর সিটি গার্ডেনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগীর বড় ভাই জাইদুল ইসলাম।

তিনি বলেন, মুদি দোকান “মোস্তফা স্টোর” এর মালিক ব্যবসায়ী গোলাম মোস্তফা গোদাগাড়ী রেল বাজার এলাকায় দীর্ঘ ১৪ (চৌদ্দ) বৎসর ধরে সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। বাহিরের এলাকা খেকে থেকে এই এলাকায় এসে লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যবসায় সফল ও লাভবান হওয়ায় স্থানীয় কিছু অসাধু ব্যক্তিবর্গ তার ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত পাঁচ বছর পূর্বে মোস্তফা স্টোরে চুরির ঘটনা ঘটে। ২০২১ সালের ডিসেম্বরে দোকানের সামনে রক্ষিত ভোজ্য তেলের ড্রাম চুরি হয়। চুরির বিষয়ে স্থানীয় বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ অবগত আছেন। ব্যবসা প্রতিষ্ঠানটিতে বার বার চুরি সংঘটিত হওয়ায় গোলাম মোস্তফা কিছু দিন পূর্বে দোকানের নিরাপত্তার কথা চিন্তা করে দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন।
তিনি আরো উল্লেখ করেন, দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেও শেষ রক্ষা হয়নি। ষড়যন্ত্রকারীরা তাদের পূর্ব-পরিকল্পনা মোতাবেক চলতি বছরের গত ১৮ জানুয়ারী তার ভাই গোলাম মোস্তফার অগোচরে দোকানে অবৈধভাবে হেরোইন সদৃশ কিছু রেখে র‌্যাবের হাতে ধরিয়ে দেয়। যা সিসিটিভি ফুটেজে স্পষ্ট। এটি একটি সাজানো নাটক বলে তাদের নিকট মনে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ঐ ব্যক্তি এ সময় ক্রেতা সেজে দোকানে আসেন এবং প্যন ক্রয় করেন। যা সিসিভিটি ফুটেজের রেকর্ড মারফত দেখা যায়। এই ধরনের মাদক সদৃশ্য কিছু একটি রেখে যাওয়া ব্যক্তি এবং তার সাথে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে শাস্তি এবং নির্দোষ গোলাম মোস্তফার মুক্তি দাবী করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফার বাবা ইসলাম আলী, মামা মইনুল ইসলাম, ছোট ভাই শাহিন আলম, দোকানের কাষ্টমার মনিরুল ইসলাম, এলাকাবাসী আবুল কালাম ও সানাউল্লাহ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin