শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোস্তফা আলীর ৫ম মৃত্যু বার্ষিকীতে বৃক্ষরোপন ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অলহাজ্ব মরহুম মোস্তফা আলীর ৫ম মৃত্যু বাষিকী উপলক্ষে আজ শুক্রবার নানা কর্মসূছী পালন করা হয়। প্রবীন এই রাজনীতিবিদ একজন সমাজসেবীও ছিলেন। তিনি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সচিব ড. মোয়াজ্জেম হেসেন এর পিতা এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ এর চাচা।

তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে চারঘাটের শলুয়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হেসেন, শলুয়া ডিগ্রী কলেজের সভাপতি অনোয়ার হোসেন মিনার, অধ্যক্ষ রুহুল আমীন, চারঘাট সমিতি ও রাজশাহী রোটারী ক্লাব রাজশাহীর সভাপতি সাইদুর রহমান, ব্যাংক এশিয়া, রাজশাহীর ম্যানেজার একরাম হোসেন, উপাধ্যক্ষ ওয়াহেদ আলী, কালীগঞ্জ হাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও বোর্ড সচিবের সহধর্মিণী নীলুফার নজিব ও চারঘাট থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল করিমসহ কলেজের শিক্ষক ও এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।

উল্লেখ্য এই নেতা জীবদ্দশায় বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেন। সরদহ মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় (১৯৭২ খ্রি.) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চারঘাট উপজেলার ‘চকমোক্তারপুর সবুজ সংঘ’ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মোক্তারপুর হাই স্কুলের দুই মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্কুলের উন্নয়নে অবদান রাখেন। তিনি রাজশাহী জেলখানার একজন বেসরকারী পরিদর্শক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন ক্যডেট কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানে এলাকার প্রায় অর্ধশত মানুষের চাকরির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। প্রবীন এই রাজনীতিবিদ ও সমাজসেবক ২০১৬ সালের ২৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেন(ইান্না——-রাজিউন)।

তার সন্তান রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হেসেন, মরহুমের আত্মার শান্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। সেইসাথে দেশকে পরিবেশ বিপর্যয়ের কবল থেকে রক্ষা করতে প্রতিটি মানুষকে একটি করে গাছ রোপন করার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin