সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মোহনপুরে বিএনপি নেতা ইসলাম আলীর ইন্তেকাল

  • প্রকাশ সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোহনপুর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জাহানাবাদ ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ইসলাম আলী সরদার ইন্তেকাল করেছেন(ইন্না—–রাজিউন)। তিনি ব্রেইনস্ট্রোক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি এক ছেলে এক মেয়ে, স্ত্রী,রাজনৈতিক সহকর্মী ও বহুগুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ মাগরিব মোহনপুরের পাকুড়িয়া মহা বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মোহনপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম আলী ও কেশরহাট পৌর বিএনপি’র সভাপতি, সাবেক মেয়র আলাউদ্দিন আলোসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin